The blogger tips.wapka.site
T  I  P  S 
Total (632)
 Prev6061626364Next  

Islamic · 1 year ago

Surah Balad Bangla Pronunciation

সূরা বালাদের বাংলা উচ্চারণ ও অর্থ:- 
সূরা বালাদ পবিত্র কোরআনের ৯০ নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ এবং পবিত্র কোরআনের ত্রিশতম পারায় অবস্থিত। এর আয়াত সংখ্যা ২০।


সূরা বালাদ

لَاۤ اُقۡسِمُ بِہٰذَا الۡبَلَدِ ۙ ١ وَاَنۡتَ حِلٌّۢ بِہٰذَا الۡبَلَدِ ۙ ٢ وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ ٣ لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡ کَبَدٍ ؕ ٤ اَیَحۡسَبُ اَنۡ لَّنۡ یَّقۡدِرَ عَلَیۡہِ اَحَدٌ ۘ ٥ یَقُوۡلُ اَہۡلَکۡتُ مَالًا لُّبَدًا ؕ ٦ اَیَحۡسَبُ اَنۡ لَّمۡ یَرَہٗۤ اَحَدٌ ؕ ٧ اَلَمۡ نَجۡعَلۡ لَّہٗ عَیۡنَیۡنِ ۙ ٨ وَلِسَانًا وَّشَفَتَیۡنِ ۙ ٩ وَہَدَیۡنٰہُ النَّجۡدَیۡنِ ۚ ١۰ فَلَا اقۡتَحَمَ الۡعَقَبَۃَ ۫ۖ ١١ وَمَاۤ اَدۡرٰىکَ مَا الۡعَقَبَۃُ ؕ ١٢ فَکُّ رَقَبَۃٍ ۙ ١٣ اَوۡ اِطۡعٰمٌ فِیۡ یَوۡمٍ ذِیۡ مَسۡغَبَۃٍ ۙ ١٤ یَّتِیۡمًا ذَا مَقۡرَبَۃٍ ۙ ١٥ اَوۡ مِسۡکِیۡنًا ذَا مَتۡرَبَۃٍ ؕ ١٦ ثُمَّ کَانَ مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ وَتَوَاصَوۡا بِالۡمَرۡحَمَۃِ ؕ ١٧ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ؕ ١٨ وَالَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِنَا ہُمۡ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ؕ ١٩ عَلَیۡہِمۡ نَارٌ مُّؤۡصَدَۃٌ ٪ ٢۰


সূরা বালাদের বাংলা উচ্চারণ :

১. লা-উকছিমুবিহা-যাল বালাদ।
২.ওয়া আনতা হিল্লুম বিহা-যাল বালাদ।
৩. ওয়া ওয়া-লিদিওঁ ওয়ামা-ওয়ালাদ।
৪. লাকাদ খালাকনাল ইনছা-না ফী কাবাদ।
৫. আ-ইয়াহ-ছাবুআল্লাইঁ ইয়াকদিরা আলাইহি আহাদ।
৬.ইয়া-কূলু-আহলাকতু-মা-লাল লুবাদা।
৭. আইয়াহছাবু-আল্লাম ইয়া-রাহূআহাদ।
৮. আলাম নাজ-আল্লাহূ‘আইনাইন।
৯.ওয়া লিছা-নাওঁ ওয়া শাফাতাইন।
১০.ওয়া হাদাইনা-হুন্নাজদাঈন।
১১.ফালাক-তাহামাল ‘আকাবাহ।
১২.ওয়া-মা-আদরা-কা মাল আকাবাহ।
১৩.ফাক্কুরাকাবাহ।
১৪.আও ইত‘আ-মুন ফী ইয়াওমিন যী মাছগাবাহ।
১৫.ইয়াতীমান যা-মাকরাবাহ।
১৬. আও মিছকীনান যা-মাতরাবাহ।
১৭. ছুম্মা কা-না মিনাল্লাযীনা আ-মানূ-ওয়াতাওয়া-সাও বিসসাবরি ওয়াতাওয়া-সাও বিল মারহামাহ।
১৮. উলা-ইকা আসহা-বুল মাইমানাহ।
১৯. ওয়া-ল্লাযীনা কাফারূবিআ-য়া-তিনা-হুম আসহা-বুল মাশআমাহ।
২০.‘আলাইহিম না-রুম মু’সাদাহ।


সূরা বালাদের বাংলা অর্থ :

আমি শপথ করছি এই নগরের। যখন (হে নবী!) তুমি এই নগরের বাসিন্দা। এবং আমি শপথ করছি পিতার ও তার সন্তানের। আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমের ভেতর। সে কি মনে করে তার উপর কারও ক্ষমতা চলবে না? সে বলে, আমি অঢেল অর্থ-সম্পদ উড়িয়েছি। সে কি মনে করে তাকে কেউ দেখছে না? আমি কি তাকে দেইনি দু’টি চোখ? এবং একটি জিহ্বা ও দু’টি ঠোঁট? আমি তাকে দু’টো পথই দেখিয়েছি। তবুও সে প্রবেশ করতে পারেনি ঘাঁটিতে। 

তুমি কি জান সে ঘাঁটি কী? (তা হচ্ছে কারও) গর্দানকে (দাসত্ব থেকে) মুক্ত করা। অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা। কোন ইয়াতীম আত্মীয়কে। অথবা এমন কোন মিসকীনকে যে ধুলো মাটিতে গড়াগড়ি খায়। আর অন্তর্ভুক্ত হওয়া সেই সব লোকের, যারা ঈমান এনেছে, একে অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে এবং একে অন্যকে দয়ার উপদেশ দিয়েছে। তারাই সৌভাগ্যবান লোক। অপর দিকে যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, তারাই হতভাগ্য। তাদের উপর চাপানো থাকবে আবদ্ধকৃত আগুন। (সূরা বালাদ, আয়াত : ১-২০)

Islamic · 1 year ago

Surah Ash Shams Bangla Pronunciation

সূরা শামসের বাংলা উচ্চারণ ও অর্থ:- 
সূরা শামস পবিত্র কোরআনের ৯১ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা ১৫। সূরাটি মক্কায় অবতীর্ণ ও পবিত্র কোরআনের ৩০তম পারায় অবস্থিত।


সূরা শামস

وَالشَّمۡسِ وَضُحٰہَا ۪ۙ ١ وَالۡقَمَرِ اِذَا تَلٰىہَا ۪ۙ ٢ وَالنَّہَارِ اِذَا جَلّٰىہَا ۪ۙ ٣ وَالَّیۡلِ اِذَا یَغۡشٰىہَا ۪ۙ ٤ وَالسَّمَآءِ وَمَا بَنٰہَا ۪ۙ ٥ وَالۡاَرۡضِ وَمَا طَحٰہَا ۪ۙ ٦ وَنَفۡسٍ وَّمَا سَوّٰىہَا ۪ۙ ٧ فَاَلۡہَمَہَا فُجُوۡرَہَا وَتَقۡوٰىہَا ۪ۙ ٨ قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىہَا ۪ۙ ٩ وَقَدۡ خَابَ مَنۡ دَسّٰىہَا ؕ ١۰ کَذَّبَتۡ ثَمُوۡدُ بِطَغۡوٰىہَاۤ ۪ۙ ١١ اِذِ انۡۢبَعَثَ اَشۡقٰہَا ۪ۙ ١٢ فَقَالَ لَہُمۡ رَسُوۡلُ اللّٰہِ نَاقَۃَ اللّٰہِ وَسُقۡیٰہَا ؕ ١٣ فَکَذَّبُوۡہُ فَعَقَرُوۡہَا ۪۬ۙ  فَدَمۡدَمَ عَلَیۡہِمۡ رَبُّہُمۡ بِذَنۡۢبِہِمۡ فَسَوّٰىہَا ۪ۙ ١٤ وَلَا یَخَافُ عُقۡبٰہَا ٪ ١٥


সূরা শামসের বাংলা উচ্চারণ : 

১. ওয়াশ শামছি ওয়াদু হা-হা।
২. ওয়াল কামারি ইযা-তালা-হা।
৩. ওয়ান্নাহা-রি ইযা জাল্লা-হা।
৪.ওয়াল্লাইলি ইযা-ইয়াগশা-হা।
৫.ওয়াছ ছামাই ওয়ামা-বানা-হা।
৬. ওয়াল আরদিওয়ামা-তাহা-হা।
৭. ওয়া নাফছিওঁ ওয়া মা-ছাওওয়া-হা।
৮.ফা-আলহামাহা-ফুজূরাহা-ওয়া তাকওয়া-হা।
৯. কাদ আফলাহা মান ঝাক্কা-হা।
১০.ওয়া কাদ খা-বা মান দাছছা-হা।
১১. কাযযাবাত ছামূদুবিতাগ-ওয়াহা।
১২. ইযিম বা‘আছা আশকা-হা।
১৩. ফাকালা লাহুম রাছূলুল্লাহি না-কাতাল্লাহি ওয়া ছুকইয়া-হা।
১৪. ফাকাযযাবূহু ফা‘আকারূহা- ফাদামদামা ‘আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাছাওওয়াহা।
১৫. ওয়ালা-ইয়াখাফু উকবা-হা।


সূরা শামসের বাংলা অর্থ : 

শপথ সূর্যের ও তার বিস্তৃত রোদের। এবং চাদের, যখন তা সূর্যের পেছনে পেছনে আসে। এবং দিনের, যখন তা সূর্যকে প্রকাশ করে। এবং রাতের, যখন তা সূর্যকে আচ্ছাদিত করে। শপথ আকাশের ও তাঁর যিনি তা নির্মাণ করেছেন। এবং পৃথিবীর ও তাঁর যিনি তাকে বিস্তৃত করেছেন। এবং মানবাত্মার ও তাঁর, যিনি তাকে পরিপাটি করেছেন। অতঃপর তার জন্য যা পাপ এবং তার জন্য যা পরহেযগারী, তার ভেতর সেই বিষয়ক জ্ঞানোন্মেষ ঘটিয়েছেন। সে-ই সফলকাম হবে, যে নিজ আত্মাকে পরিশুদ্ধ করবে। আর ব্যর্থকাম হবে সেই, যে তাকে (গুনাহের মধ্যে) ধসিয়ে দেবে। ছামুদ জাতি অবাধ্যতাবশত (তাদের নবীকে) অস্বীকার করেছিল। যখন তাদের সর্বাপেক্ষা নিষ্ঠুর ব্যক্তি উঠে পড়ল। তথাপি তারা তাদের রাসূলকে প্রত্যাখ্যান করল এবং উটনীটিকে মেরে ফেলল। পরিণামে তাদের প্রতিপালক তাদের গুনাহের কারণে তাদেরকে ব্যাপকভাবে ধ্বংস করে সব একাকার করে ফেললেন।  আর তিনি এর কোন মন্দ পরিণামের ভয় করেন না। (সূরা শামস, আয়াত : ১-১৫)

Islamic · 1 year ago

Surah Lail Bangla Pronunciation

সূরা লাইলের বাংলা উচ্চারণ ও অর্থ:- 
সূরা লাইল পবিত্র কোরআনের ৯২ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা ২১। সূরাটি মক্কায় অবতীর্ণ এবং কোরআনের ৩০তম পারায় অবস্থিত।


সূরা লাইল 

وَالَّیۡلِ اِذَا یَغۡشٰی ۙ ١ وَالنَّہَارِ اِذَا تَجَلّٰی ۙ ٢ وَمَا خَلَقَ الذَّکَرَ وَالۡاُنۡثٰۤی ۙ ٣ اِنَّ سَعۡیَکُمۡ لَشَتّٰی ؕ ٤ فَاَمَّا مَنۡ اَعۡطٰی وَاتَّقٰی ۙ ٥ وَصَدَّقَ بِالۡحُسۡنٰی ۙ ٦ فَسَنُیَسِّرُہٗ لِلۡیُسۡرٰی ؕ ٧ وَاَمَّا مَنۡۢ بَخِلَ وَاسۡتَغۡنٰی ۙ ٨ وَکَذَّبَ بِالۡحُسۡنٰی ۙ ٩ فَسَنُیَسِّرُہٗ لِلۡعُسۡرٰی ؕ ١۰ وَمَا یُغۡنِیۡ عَنۡہُ مَالُہٗۤ اِذَا تَرَدّٰی ؕ ١١ اِنَّ عَلَیۡنَا لَلۡہُدٰی ۫ۖ ١٢ وَاِنَّ لَنَا لَلۡاٰخِرَۃَ وَالۡاُوۡلٰی ١٣ فَاَنۡذَرۡتُکُمۡ نَارًا تَلَظّٰی ۚ ١٤ لَا یَصۡلٰىہَاۤ اِلَّا الۡاَشۡقَی ۙ ١٥ الَّذِیۡ کَذَّبَ وَتَوَلّٰی ؕ ١٦ وَسَیُجَنَّبُہَا الۡاَتۡقَی ۙ ١٧ الَّذِیۡ یُؤۡتِیۡ مَالَہٗ یَتَزَکّٰی ۚ ١٨ وَمَا لِاَحَدٍ عِنۡدَہٗ مِنۡ نِّعۡمَۃٍ تُجۡزٰۤی ۙ ١٩ اِلَّا ابۡتِغَآءَ وَجۡہِ رَبِّہِ الۡاَعۡلٰی ۚ ٢۰ وَلَسَوۡفَ یَرۡضٰی ٪ ٢١


সূরা লাইলের বাংলা উচ্চারণ : 

১. ওয়াল্লাইলি ইযা-ইয়াগশা।
২. ওয়ান্নাহা-রি ইযা-তাজাল্লা।
৩. ওয়ান্নাহা-রি ইযা-তাজাল্লা।
৪. ইন্না ছা‘ইয়াকুম লাশাত্তা।
৫.ফাআম্মা-মান আ‘তা-ওয়াত্তাকা।
৬. ওয়া সাদ্দাকা বিলহুছনা।
৭. ফাছানুইয়াছছিরুহূলিল ইউছরা।
৮. ওয়া আম্মা-মাম বাখিলা ওয়াছতাগনা।
৯. ওয়া কাযযাবা বিল হুছনা।
১০. ফাছানুইয়াছছিরুহূলিল উছরা।
১১. ওয়ামা-ইউগনী ‘আনহু মা-লুহূ ইযা-তারাদ্দা।
১২. ইন্না ‘আলাইনা-লালহুদা।
১৩. ওয়া ইন্না লানা-লালআ-খিরাতা ওয়ালঊলা।
১৪. ফাআনযারতুকুম না-রান তালাজ্জা।
১৫. লা-ইয়াসলা-হাইল্লাল আশকা।
১৬. আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা।
১৭. ওয়া ছাইউ-জান্নাবুহাল আতকা।
১৮. আল্লাযী ইউ’তী মা-লাহূ-ইয়াতাঝাক্কা।
১৯.ওয়ামা-লিআহাদিন ‘ইনদাহূ-মিন নি‘মাতিন তুজঝা।
২০. ইল্লাবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ‘লা।
২১. ওয়া লাছাওফা ইয়ারদা।


সূরা লাইল বাংলা অর্থ : 

শপথ রাতের, যখন তা আচ্ছন্ন করে।এবং দিনের, যখন তা উদ্ভাসিত হয়। এবং সেই সত্তার, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। বস্তুত তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের। সুতরাং যে ব্যক্তি (আল্লাহর পথে অর্থ-সম্পদ) দান করেছে ও তাকওয়া অবলম্বন করেছে। সুতরাং যে ব্যক্তি (আল্লাহর পথে অর্থ-সম্পদ) দান করেছে ও তাকওয়া অবলম্বন করেছে। 

আমি তাকে স্বস্তিময় গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দেব। পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করল এবং (আল্লাহর প্রতি) বেপরোয়াভাব দেখাল। এবং সর্বোত্তম বিষয়কে প্রত্যাখ্যান করল। আমি তার যাতনাময় স্থানে পৌঁছার ব্যবস্থা করে দেব। সে যখন ধ্বংস-গহ্বরে পতিত হবে, তখন তার সম্পদ তার কোন কাজে আসবে না। বস্তুত, পথ দেখিয়ে দেওয়া আমারই দায়িত্ব। এবং অবশ্যই, আখেরাত ও দুনিয়া আমারই কর্তৃত্বাধীন। 

অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম এক লেলিহান আগুন সম্পর্কে। তাতে প্রবেশ করবে কেবল সেই, যে নিতান্ত হতভাগ্য। যে সত্য প্রত্যাখ্যান করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। এবং তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে। যে আত্মশুদ্ধি অর্জনের জন্য নিজ সম্পদ (আল্লাহর পথে) দান করে। অথচ তার উপর কারও অনুগ্রহ ছিল না, যার প্রতিদান দিতে হত। বরং সে (দান করে) কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায়।নিশ্চয়ই সে অচিরেই খুশী হয়ে যাবে। (সূরা লাইল, আয়াত : ১-২১)

Islamic · 1 year ago

Surah Ad Duha Bangla Pronunciation

সূরা আদ দুহার বাংলা উচ্চারণ ও অর্থ:- 
সূরা আদ-দুহা পবিত্র কোরআনের ৯৩ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা ১১। সূরাটি মক্কায় অবতীর্ণ ও পবিত্র কোরআনের ত্রিশতম পারায় অবস্থিত। এই সূরার শানে নুজুল সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, 

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার অসুস্থ হলেন। এ কারণে তিনি একরাত বা দু’রাত সালাত আদায়ের জন্য বের হলেন না। তখন এক মহিলা এসে বলল, মুহাম্মাদ আমি তো দেখছি তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে, এক রাত বা দু রাত তো তোমার কাছেও আসেনি। এরই পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল হয়। (বুখারি, হাদিস, ৪৯৫০, ৪৯৫১, ৪৯৮৩)


সূরা আদ দুহা

وَالضُّحٰی ۙ ١ وَالَّیۡلِ اِذَا سَجٰی ۙ ٢ مَا وَدَّعَکَ رَبُّکَ وَمَا قَلٰی ؕ ٣ وَلَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی ؕ ٤ وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی ؕ ٥ اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی ۪ ٦ وَوَجَدَکَ ضَآلًّا فَہَدٰی ۪ ٧ وَوَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی ؕ ٨ فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ ؕ ٩ وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ؕ ١۰ وَاَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ ٪ ١١


সূরা আদ-দুহার বাংলা উচ্চারণ :

১. ওয়াদদু হা।
২. ওয়াল্লাইলি ইযা-ছাজা।
৩. মা-ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা-কালা।
৪. ওয়ালাল আ-খিরাতুখাইরুল্লাকা মিনাল ঊলা।
৫. ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা।
৬. আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া।
৭. ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
৮. ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা।
৯. ফা-আম্মাল ইয়াতীমা ফালা-তাকহার।
১০. ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।
১১. ওয়া আম্মা-বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিছ।


সূরা আদ-দুহার বাংলা অর্থ :

সকালের উজ্জ্বল আলোর শপথ, এবং রাতের, যখন তার অন্ধকার গভীর হয়। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি নারাজও হননি। নিশ্চয়ই পরবর্তী সময় তোমার পক্ষে পূর্বের সময় অপেক্ষা শ্রেয়। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি খুশী হয়ে যাবে। 

তিনি কি তোমাকে ইয়াতীম পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন? এবং তোমাকে পেয়েছিলেন, পথ সম্পর্কে অনবহিত; অতঃপর তোমাকে পথ দেখিয়েছেন। এবং তোমাকে নিঃস্ব পেয়েছিলেন, অতঃপর (তোমাকে) ঐশ্বর্যশালী বানিয়ে দিলেন। 

সুতরাং যে ইয়াতীম, তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না। এবং ভিক্ষুককে ধমক দিও না। আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন। (সূরা দুহা, আয়াত : ১১)

Islamic · 1 year ago

Surah Al Insirah / Nasrah Bangla Pronunciation

সূরা আল ইনশিরাহের বাংলা উচ্চারণ ও অর্থ:- 
অনেকে এ সূরাটার নাম Nasrah বলে থাকেন এটার আসল নাম হচ্ছে Al Insirah 

সূরা আল ইনশিরাহ পবিত্র কোরআনের ৯৪ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা আট। সূরাটি পবিত্র কোরআনের ৩০তম পারায় অবস্থিত। সূরা আল-ইনশিরাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে প্রদত্ত বিশেষ বিশেষ অনুগ্রহ বর্ণিত হয়েছে। বর্ণনার ক্ষেত্রে এ সূরার সঙ্গে সূরা আদ-দোহার অর্থগত সম্পর্ক রয়েছে। (আদওয়াউল বায়ান)


সূরা আল ইনশিরাহ

اَلَمۡ نَشۡرَحۡ لَکَ صَدۡرَکَ ۙ ١ وَوَضَعۡنَا عَنۡکَ وِزۡرَکَ ۙ ٢ الَّذِیۡۤ اَنۡقَضَ ظَہۡرَکَ ۙ ٣ وَرَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ ؕ ٤ فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ۙ ٥ اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ؕ ٦ فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ ۙ ٧ وَاِلٰی رَبِّکَ فَارۡغَبۡ ٪ ٨


সূরা আল ইনশিরাহ উচ্চারণ অর্থ : 

১. আলাম নাশরাহলাকা সাদরাক।
২. ওয়া ওয়াদা‘না-‘আনকা বিঝরাক।
৩. আল্লাযীআনকাদা জাহরাক।
৪. ওয়া রাফা‘না-লাকা যিকরাক।

৫. ফা-ইন্না মা‘আল ‘উছরি ইউছরা।
৬.ইন্না মা‘আল ‘উছরি ইউছরা।
৭.ফা-ইযা-ফারাগতা ফানসাব।
৮.ওয়া ইলা- রাব্বিকা ফারগাব।


সূরা আল ইনশিরাহ বাংলা অর্থ : 

(হে রাসূল!) আমি কি তোমার কল্যাণে তোমার বক্ষ খুলে দেইনি? এবং আমি তোমার থেকে অপসারণ করেছি সেই ভার। এবং আমি তোমার কল্যাণে তোমার চর্চাকে উচ্চ মর্যাদা দান করেছি। প্রকৃতপক্ষে কষ্টের সাথে স্বস্তিও থাকে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তিও থাকে। সুতরাং তুমি যখন অবসর পাও, তখন (ইবাদতে) নিজেকে পরিশ্রান্ত কর। এবং নিজ প্রতিপালকের প্রতিই মনোযোগী হও। (সূরা ইনশিরাহ, আয়াত : ১-৮) Surah 

Islamic · 1 year ago

Surah Tin Bangla Pronunciation

সূরা তীনের বাংলা উচ্চারণ ও অর্থ:- 
সূরা তীন পবিত্র কোরআনের ৯৫ নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা আট।


সূরা তীন

وَالتِّیۡنِ وَالزَّیۡتُوۡنِ ۙ ١ وَطُوۡرِ سِیۡنِیۡنَ ۙ ٢ وَہٰذَا الۡبَلَدِ الۡاَمِیۡنِ ۙ ٣ لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ ۫ ٤ ثُمَّ رَدَدۡنٰہُ اَسۡفَلَ سٰفِلِیۡنَ ۙ ٥ اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَہُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ ؕ ٦ فَمَا یُکَذِّبُکَ بَعۡدُ بِالدِّیۡنِ ؕ ٧ اَلَیۡسَ اللّٰہُ بِاَحۡکَمِ الۡحٰکِمِیۡنَ ٪ ٨


সূরা তীনের বাংলা উচ্চারণ :

১. অ-ত্তীনি অয্যাইতূন।
২. অ-তুরি সীনীন।
৩. অ-হা-যাল বালাদিল আমীন।
৪. লাক্বদ্ খলাকনাল্ ইনসানা-ফী আহ্সানি তাক্বওয়ীম।
৫. ছুম্মা রদাদ্না-হু আসফালা সা-ফিলীন।
৬. ইল্লাল্লা-যীনা আ-মানূ ওয়া-মিলুছ্ ছোয়া-লিহাতি ফালাহুম আজরুন্ গইরু মাম্নূন।
৭.ফামা- ইয়ুকায্যিবুকা বা’দু বিদ্দীন্।
৮. আলাইসাল্লা-হু বিআহ্কামিল হা-কিমীন।


সূরা তীনের বাংলা অর্থ :

শপথ তীন ও যায়তুন-এর। শপথ ‘সিনাই’ পর্বতের। শপথ এই নিরাপদ নগরীর। অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে। তারপর আমি তাকে হীনতাগ্রস্তাদের হীনতমে পরিণত করি। কিন্তু তাদেরকে নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে; এদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। কাজেই (হে মানুষ!) এরপর কিসে তোমাকে কৰ্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে? আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? (সূরা তীন, আয়াত : ১-৮)

Islamic · 1 year ago

Surah Alak Bangla Pronunciation

সূরা আলাকের বাংলা অর্থ ও উচ্চারণ:- 
সূরা আলাক পবিত্র কোরআনের ৯৬ নম্বর সূরা। সূরাটি পবিত্র কোরআনের ৩০তম পারায় অবস্থিত। এর আয়াত সংখ্যা ১৯। সূরাটি মক্কায় অবতীর্ণ। 

নির্ভরযোগ্য বর্ণনা থেকে প্রমাণিত, সূরা আলাক থেকেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহীর সূচনা হয় এবং এ সূরার প্রথম পাঁচটি আয়াত সর্ব প্রথম নাজিল হয়। অধিকাংশ আলেম এ বিষয়ে একমত। 


সূরা আলাক

اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ ۚ ١ خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ ۚ ٢ اِقۡرَاۡ وَرَبُّکَ الۡاَکۡرَمُ ۙ ٣ الَّذِیۡ عَلَّمَ بِالۡقَلَمِ ۙ ٤ عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ یَعۡلَمۡ ؕ ٥ کَلَّاۤ اِنَّ الۡاِنۡسَانَ لَیَطۡغٰۤی ۙ ٦ اَنۡ رَّاٰہُ اسۡتَغۡنٰی ؕ ٧ اِنَّ اِلٰی رَبِّکَ الرُّجۡعٰی ؕ ٨ اَرَءَیۡتَ الَّذِیۡ یَنۡہٰی ۙ ٩ عَبۡدًا اِذَا صَلّٰی ؕ ١۰ اَرَءَیۡتَ اِنۡ کَانَ عَلَی الۡہُدٰۤی ۙ ١١ اَوۡ اَمَرَ بِالتَّقۡوٰی ؕ ١٢ اَرَءَیۡتَ اِنۡ کَذَّبَ وَتَوَلّٰی ؕ ١٣ اَلَمۡ یَعۡلَمۡ بِاَنَّ اللّٰہَ یَرٰی ؕ ١٤ کَلَّا لَئِنۡ لَّمۡ یَنۡتَہِ ۬ۙ  لَنَسۡفَعًۢا بِالنَّاصِیَۃِ ۙ ١٥ نَاصِیَۃٍ کَاذِبَۃٍ خَاطِئَۃٍ ۚ ١٦ فَلۡیَدۡعُ نَادِیَہٗ ۙ ١٧ سَنَدۡعُ الزَّبَانِیَۃَ ۙ ١٨ کَلَّا ؕ  لَا تُطِعۡہُ وَاسۡجُدۡ وَاقۡتَرِبۡ ٪ٛ ١٩


সূরা আলাকের বাংলা উচ্চারণ : 

১. ইকরা বিছমি রাব্বিকাল্লাযী খালাক।
২. খালাকাল ইনছানা মিন আলাক।
৩. ইকরা ওয়া রাব্বুকাল আকরাম।
৪. আল্লাযী আল্লামা বিলকালাম।
৫. আল্লামাল ইনছানা-মা-লাম ইয়ালাম।
৬. কাল্লা-ইন্নাল ইনছানা লাইয়াতগা।
৭. আররাআ-হুছ তাগনা।
৮. ইন্না ইলা-রাব্বিকার রুজ‘আ।
৯. আরাআইতাল্লাযী ইয়ানহা।
১০. আবদান ইযা-সাল্লা।
১১. আরাআইতা ইন কা-না আলাল হুদা।
১২. আও আমারা বিত্তাকাওয়া।
১৩. আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা।
১৪. আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা।
১৫. কাল্লা-লাইল্লাম ইয়ানতাহি লানাছফাআম বিন্না-ছিয়াহ।
১৬.না-ছিয়াতিন কা-যিবাতিন খা-তিআহ।
১৭. ফাল-ইয়াদউ নাদিয়াহ।
১৮. ছানাদউঝ-ঝাবা-নিয়াহ।
১৯. কাল্লা- লা-তুতি‘হু ওয়াছজুদ ওয়াকতারিব (সিজদার আয়াত)।


সূরা আলাকের বাংলা অর্থ : 

পড় তোমার প্রতিপালকের নামে, যিনি (সব কিছু) সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দ্বারা। পড় এবং তোমার প্রতিপালক সর্বাপেক্ষা বেশি মহানুভব। যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না। বস্তুত মানুষ প্রকাশ্য অবাধ্যতা করছে। বস্তুত মানুষ প্রকাশ্য অবাধ্যতা করছে। কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। এটা নিশ্চিত যে, তোমার প্রতিপালকের কাছেই সকলকে ফিরে যেতে হবে। তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে, যে বাধা দেয়। এক বান্দাকে যখন সে নামায পড়ে? আচ্ছা বল তো, সে (অর্থাৎ নামায আদায়কারী) যদি হেদায়েতের উপর থাকে। অথবা তাকওয়ার আদেশ করে (তখন তাকে বাধা দেওয়া কি পথভ্রষ্টতা নয়?)।

আচ্ছা বল তো, সে (বাধাদানকারী) যদি সত্য প্রত্যাখ্যান করে ও মুখ ফিরিয়ে নেয়, তবে সে কি জানে না আল্লাহ দেখছেন? খবরদার! সে নিবৃত্ত না হলে আমি তার মাথার অগ্রভাগের চুলগুচ্ছ ধরে হেঁচড়িয়ে নিয়ে যাব। সেই চুলগুচ্ছ, যা মিথ্যাচারী, গুনাহগার। সুতরাং সে ডাকুক তার জলসা-সঙ্গীদের। আমিও ডাকব জাহান্নামের ফেরেশতাদের। সাবধান! তার আনুগত্য করো না এবং সিজদা কর ও নিকটবর্তী হও। (সূরা আলাক, আয়াত : ১-১৯)

Islamic · 1 year ago

Surah Qadar Bangla Pronunciation

সূরা কদরের বাংলা অর্থ ও উচ্চারণ:- 
সূরা কদর পবিত্র কোরআনের ৯৭তম সূরা। এর আয়াত সংখ্যা ৫টি এবং এর রুকুর সংখ্যা ১টি। এই সূরাতে পবিত্র কোরআন নাজিলের কথা এবং হাজার রাতের থেকে উত্তম শবে কদরের কথা আলোচনা করা হয়েছে। 

এই সূরার শানে নুজুল সম্পর্কে হজরত ইবনে আবী হাতেম -এর রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনী ইসরাঈলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনও অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ একথা শুনে বিস্মিত হলে এ সূরা কদর অবতীর্ণ হয়। 

এতে এ উম্মতের জন্যে শুধু এক রাতের ইবাদতই সে মুজাহিদের এক হাজার মাসের এবাদত অপেক্ষা শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে। (মাযহারী) 


সূরা কদর

اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ ۚۖ ١ وَمَاۤ اَدۡرٰىکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ ؕ ٢ لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ  خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَہۡرٍ ؕؔ ٣ تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَالرُّوۡحُ فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ۚ  مِّنۡ کُلِّ اَمۡرٍ ۙۛ ٤ سَلٰمٌ ۟ۛ  ہِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ ٪ ٥ 


সূরা কদরের বাংলা উচ্চারণ :

১. ইন্না-আনঝালনাহু ফী লাইলাতিল কাদর।
২. ওয়ামা-আদরা-কা-মা-লাইলাতুল কাদর।
৩.লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।
৪. তানাঝঝালুল মালাইকাতু-ওয়াররুহু ফীহা-বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর।
৫. ছালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।


সূরা কদরের অর্থ :

নিশ্চয়ই আমি এটা (অর্থাৎ কোরআন) শবে কদরে নাজিল করেছি। তুমি কি জান শবে কদর কী? শবে কদর এক হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতাগণ ও রূহ প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। সে রাত (আদ্যোপান্ত) শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত। (সূরা কদর, আয়াত : ১-৫)

Islamic · 1 year ago

Surah Bayyinna Bangla Pronunciation

সূরা বায়্যিনাহর বাংলা অর্থ ও উচ্চারণ
সূরা বায়্যিনাহ পবিত্র কোরআনের ৯৮ নম্বর সূরা। সূরাটি পবিত্র কোরআনের ৩০তম পারায় অবস্থিত। এর আয়াত সংখ্যা আট। এটি একটি মাদানি সূরা।


সূরা বায়্যিনাহ

لَمۡ یَکُنِ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ وَالۡمُشۡرِکِیۡنَ مُنۡفَکِّیۡنَ حَتّٰی تَاۡتِیَہُمُ الۡبَیِّنَۃُ ۙ ١ رَسُوۡلٌ مِّنَ اللّٰہِ یَتۡلُوۡا صُحُفًا مُّطَہَّرَۃً ۙ ٢ فِیۡہَا کُتُبٌ قَیِّمَۃٌ ؕ ٣ وَمَا تَفَرَّقَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡہُمُ الۡبَیِّنَۃُ ؕ ٤ وَمَاۤ اُمِرُوۡۤا اِلَّا لِیَعۡبُدُوا اللّٰہَ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ ۬ۙ  حُنَفَآءَ وَیُقِیۡمُوا الصَّلٰوۃَ وَیُؤۡتُوا الزَّکٰوۃَ وَذٰلِکَ دِیۡنُ الۡقَیِّمَۃِ ؕ ٥ اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ وَالۡمُشۡرِکِیۡنَ فِیۡ نَارِ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ  اُولٰٓئِکَ ہُمۡ شَرُّ الۡبَرِیَّۃِ ؕ ٦ اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ  اُولٰٓئِکَ ہُمۡ خَیۡرُ الۡبَرِیَّۃِ ؕ ٧ جَزَآؤُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ جَنّٰتُ عَدۡنٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ  رَضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَرَضُوۡا عَنۡہُ ؕ  ذٰلِکَ لِمَنۡ خَشِیَ رَبَّہٗ ٪ 


সূরা বায়্যিনাহর বাংলা উচ্চারণ :

১. লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু-মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা মুনফাক্কীনা হাত্তা-তা’তিয়াহুমুল বাইয়িনাহ।
২. রাছূলুম মিনাল্লাহি ইয়াতলূ-সুহুফাম মুতাহহারাহ।
৩.ফীহা-কুতুবুন কাইয়িমাহ।
৪. ওয়ামা- তাফাররাকাল্লাযীনা ঊতুলকিতাবা- ইল্লা- মিম বা‘দি মা- জাআতহুমুল বাইয়িনাহ।
৫. ওয়ামা-উমিরু-ইল্লা-লিয়া‘বুদুল্লাহা মুখলিসীনা লাহুদ্দীন, হুনাফাআ ওয়া-ইউকীমুসসালাতা ওয়া ইউ’তুঝঝাকাতা ওয়া যা-লিকা দীনুল কাইয়িমাহ।
৬.ইন্নাল্লাযীনা কাফারূ-মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী না-রি জাহান্নামা খা-লিদীনা ফীহা- উ-লাইকা হুম শাররুল বারিইইয়াহ।
৭. ইন্নাল্লাযীনা আ-মানূ-ওয়া ‘আমিলুসসা-লিহা-তি উলাইকা হুম খাইরুল বারিইইয়াহ।
৮.জাঝাউহুম ‘ইনদা রাব্বিহিম জান্না-তু‘ আদনিন তাজরী মিন তাহতিহাল আনহারু খা-লিদীনা ফীহাআবাদার, রাদিয়াল্লা-হু ‘আনহুম ওয়া রাদূ আনহু যা-লিকা লিমান খাশিয়া রাব্বাহ।


সূরা বায়্যিনাহর বাংলা অর্থ :

যারা কুফরী করেছে সেই কিতাবী ও মুশরিকগণ ততক্ষণ পর্যন্ত নিবৃত্ত হওয়ার ছিল না, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসে। অর্থাৎ আল্লাহর পক্ষ হতে একজন রাসূল, যে পবিত্র গ্রন্থ পড়ে শোনাবে। যাতে সরল-সঠিক বিষয় লেখা থাকবে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তারা পৃথক হয়ে গিয়েছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই।  তাদেরকে কেবল এই আদেশই করা হয়েছিল যে, তারা আল্লাহর ইবাদত করবে, আনুগত্যকে একনিষ্ঠভাবে তাঁরই জন্য খালেস রেখে এবং নামায কায়েম করবে ও যাকাত দেবে আর এটাই সরল সঠিক উম্মতের দীন। নিশ্চয়ই যারা কুফরী করেছে সেই কিতাবী ও মুশরিকগণ জাহান্নামের আগুনে যাবে, যেখানে তারা সর্বদা থাকবে। তারাই সৃষ্টির অধম। আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই সৃষ্টির সেরা। তাদের প্রতিপালকের কাছে তাদের পুরস্কার হল স্থায়ীবাসের জান্নাত, যার নিচে নহর প্রবাহিত থাকবে। সেখানে তারা সর্বদা থাকবে। আল্লাহ তাদের প্রতি খুশী থাকবেন এবং তারাও আল্লাহর প্রতি খুশী থাকবে। এসব তার জন্য, যে তার প্রতিপালককে ভয় করে। (সূরা বাইয়্যিনাহ, আয়াত : ১-৮)

Islamic · 1 year ago

Surah Zilzal Bangla Pronunciation

সূরা যিলযালের বাংলা অর্থ ও উচ্চারণ
সূরা যিলযাল পবিত্র কোরআনের ৯৯ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা আট। সূরাটি মদিনায় অবতীর্ণ। সূরা যিলযাল সম্পর্কে হজরত আনাস ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তায়ালা আনহুমা থেকে বর্ণিত।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা যিলযালকে কোরআনের অর্ধেক বলেছেন, সূরা ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশ এবং সূরা কাফিরূনকে কোরআনের এক চতুর্থাংশ বলেছেন। (মাযহারী, তাফসিরে মাআরেফুল কোরআন, ৮/৮৪৩)


সূরা যিলযাল

اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَہَا ۙ ١ وَاَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَہَا ۙ ٢ وَقَالَ الۡاِنۡسَانُ مَا لَہَا ۚ ٣ یَوۡمَئِذٍ تُحَدِّثُ اَخۡبَارَہَا ۙ ٤ بِاَنَّ رَبَّکَ اَوۡحٰی لَہَا ؕ ٥ یَوۡمَئِذٍ یَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۬ۙ  لِّیُرَوۡا اَعۡمَالَہُمۡ ؕ ٦ فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَہٗ ؕ ٧ وَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ ٪


সূরা যিলযালের বাংলা উচ্চারণ :

১. ইযা-ঝুলঝিলাতিল আরদুঝিলঝা-লাহা।
২. ওয়া আখরাজাতিল আরদুআছকা-লাহা।
৩. ওয়া কা-লাল ইনছানু-মা-লাহা।
৪. ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রাহা।
৫. বিআন্না রাব্বাকা আওহা-লাহা।
৬. ইয়াওমা-ইযিইঁ ইয়াসদুরুন্নাছু-আশতা-তাল লিউউ-রাও আ‘মা-লাহুম।
৭. ফামাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন খাইরাইঁ ইয়ারাহ।
৮. ওয়া মাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন শাররাইঁ ইয়ারাহ।


সূরা যিলযালের বাংলা অর্থ :

যখন পৃথিবীকে আপন কম্পনে ঝাঁকিয়ে দেওয়া হবে। এবং ভূমি তার ভার বের করে দেবে, এবং মানুষ বলবে, তার কী হল?,সে দিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। কেননা তোমার প্রতিপালক তাকে সেই আদেশই করবেন। সে দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে। এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে। ( সূরা যিলযাল, আয়াত : ১-৮)
 Prev367368369370371372373...601Next  
Blogger Files Members Messages
Tips
Login
HELP CENTER :-: GO TO TOP
tips.wapka.site
Copyright © 2026 All Rights Reserved
Powered by wapka.org