| Albums | Category | Messages | ||| |
127446
Safaroon · 1 year ago
প্রজননতন্ত্র (Reproductive System)
প্রজননতন্ত্র (Reproductive System) সংজ্ঞা : যে অঙ্গ সমূহের মাধ্যমে বংশ বিস্তারের যাবতীয় কাজ সম্পন্ন হয় তাদেরকে একত্রে প্রজননতন্ত্র বলে। একজন পূর্ণ বয়স্ক পুরুষ ও মহিলার যৌন মিলনের ফলে শুক্র ও ডিম্বের মিলনের থেকে একটি নতুন জীবনের জন্ম হয় । প্রধান যৌন অঙ্গ (Primary sex Organ): ১) পুরুষ – শুক্রাশয় বা টেস্টিস (Testis) ২) মহিলা ডিম্বাশয় বা ওভারি (Ovary) এদের কাজ : ১) শুক্র (Sperm) ও ডিম্ব (Ovum) তৈরি করা, ২) হরমোন (Hormone) তৈরি করে, ৩) অতিরিক্ত বা সহযোগী (Accessory sexual Organ) যৌন অঙ্গসমূহের বৃদ্ধি ও কার্যক্রম নিয়ন্ত্রণ করে। পিউবার্টি বা যৌবন (Puberty) : জীবনের যে সময় কালে মানুষের বংশ বৃদ্ধির ক্ষমতা লাভ করে অর্থাৎ যৌন সক্ষম হয় তাকে যৌবন বলে। পুরুষদের ক্ষেত্রে এটি শুরু হয় ১২ থেকে ১৪ বৎসর বয়সে । আর মেয়েদের ক্ষেত্রে এটি শুরু হয় ১০ থেকে ১২ বৎসর বয়সে |
127446