Bangla rhymes and poems
|
New first |
Old first |
আদুর বাদুড় চালতা বাদুড় কলা বাদুড়ের বে- টোপর মাথায় দে- দেখতে যাবে কে ? চমচিকেতে বাজনা বাজায় খ্যাংরা কাঠি দে ।
চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে? হাতি নাছে ঘোড়া নাছে সোনামণির বে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হল তিন কন্যা দান। এক কন্যা রাঁধেন বাড়েন এক কন্যায় খান, এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান। বাপের বাড়ির তেল সিঁদুর আর মালিদের ফুল, এমন খোঁপা বেঁধে দেব হাজার টাকার মূল। কবি - রবীন্দ্রনাথ ঠাকুর
ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চোখ পেতে বসো। বাটা ভরা পান দেব গাল পুরে খাও, খোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাও।
Bangla rhymes and poems